জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আদমদীঘিতে বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা হামলা ও বর্বরতার প্রতিবাদে বগুড়ার আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামি ও সান্তাহার পৌরবাসির উদ্যোগে পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল সোমবার বাদ আছর আদমদীঘি মডেল মসজিদ থেকে মিছিল বের করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হয়ে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা: ইউনুছ আলী, মাও: তরিকুল ইসলাম, উপজেলা আমীর হাফেজ আতোয়ার হোসেন, সেক্রেটারী গোলাম রব্বানী, সহ সেক্রেটরী আব্দুল জোব্বার, সদর ইউপির আমীর ইদ্রিছ আলী, শ্রমিক ফেডারেশনের সভাপতি আহসান হাবিব পল্টু প্রমুখ।

অপরদিকে সকালে সান্তাহার পৌরবাসীর ব্যানারে রেলগেট স্বাধীনতা মঞ্চ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ওই মঞ্চ চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, মসজিদের ইমাম মুফতি ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক আব্দুল মুমিন, পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, প্রচার সম্পাদক তুহিন ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফেরদৌস আলম, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সহ-সভাপতি হযরত আলী প্রমুখ। পরে নিহত গাজাবাসিদের রুহের মাগফিরাত কামনা ও তাদের হেফাজত করতে মহান আল্লাহর রহমত কামনায় মোনাজাত করা হয়।

Tag
আরও খবর