৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পীরগাছায় সাতদরগা প্রিমিয়ার লীগের দশম খেলা অনুষ্ঠিত অভয়নগরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, মালামাল লুট মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগনকে স্মরণ, মোংলায় সমাধিতে শ্রদ্ধা ঝিনাইগাতীতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক প্রচারাভিযান ও ফুটবল প্রতিযোগিতা আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ বিজয়া দশমী: আমাদের চাওয়া-পাওয়া ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী হরমুজে মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করল ইরান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি কবিতা, প্রেম ও জীবনের দর্শন--‎কবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা সাংবাদিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা ‎সত্যের পক্ষে কলম, মানুষের পাশে সাংবাদিক কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের নেতা দুলাল

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কুষ্টিয়ায় বিক্ষোভ

ফিলিস্তিনের  গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন ও নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী হরতালের প্রতি একাত্মতা প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন বিভিন্ন সংগঠন ও সাধারন জনতা। 


এসময় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


সোমবার (৭ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে ১১ টায় কুষ্টিয়া শহরের এন.এস. রোড থেকে মিছিলটি বের হয়ে শহরের চৌড়হাস চত্বরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে।


সমাবেশে বক্তব্য রাখেন,  ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব আহমদ আলী, সাধারন সম্পাদক জি এম তাওহীদ আনোয়ান প্রমুখ।


বক্তরা বলেন, ইসরায়েলিরা গাজায় শিশু, নারী ও নিরীহ মানুষদের নির্মমভাবে হত্যা করছে। আজ মানবতা কোথায়। এই হত্যা বন্ধ করা না হলে ইসরায়েলি সকল পণ্য বয়কট করা হবে।" পরিশেষে মুসলিম বিশ্ব ও বিশ্ববাসীদের গাজাবাসীদের পাশে দাঁড়ানো আহবান জানান বক্তরা।

Tag
আরও খবর