শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

শাহজাদপুরের আলোচিত মুহুরি আনিসুর গ্রেফতার, স্বস্তিতে এলাকাবাসী

শাহজাদপুরের আলোচিত মুহুরি আনিসুর গ্রেফতার, স্বস্তিতে এলাকাবাসী

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাঁড়াদহের আলোচিত মুহুরি মোহাম্মদ আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাকে গ্রেফতারের পর গাঁড়াদ্হ আশপাশের এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছে। উল্লেখ্য বিগত সরকারের সময় আনিসুর সাধারণ মানুষের ওপর জুলুম নির্যাতন করে। তবে সরকার পরিবর্তনের পর থেকে আবারও বিভিন্ন ছত্র ছায়ায় সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন করে মুহুরি আনিসুর।

এলাকাবাসী জানায়, গ্রামের অভাবী মানুষদের ফাঁদে ফেলে সর্বশান্ত করতো শাহজাদপুর উপজেলা সাবরেজিষ্ট্রি অফিসের মুহুরি ও তার সঙ্গিরা। সর্বশেষ গত শুক্রবার জমিসংক্রান্ত ঘটনায় মুহুরি আনিসুর ও তার সঙ্গীরা প্রতিবেশী গুলজার হোসেনের পরিবারের ওপর চড়াও হয়। গাড়াদহ কালিপাড়া গ্রামে জমির সঙ্গে সীমানা নির্ধারণকে কেন্দ্র করে মুহুরি আনিসুর রহমান হত্যার উদ্দেশ্যে প্রতিবেশী মোহাম্মদ গুলজার হোসেনের ছেলে ইঞ্জিনিয়ার সুজন হোসেনকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় মুহুরি আনিসুর দোকানদার খলিলকে সাথে নিয়ে তাদের ওপর দলবদ্ধভাবে আক্রমণ চালায়৷ তাদের আক্রমণে মাথায় ও পায়ে গুরুতর আঘাত পান ইঞ্জিনিয়ার মো: সুজন হোসেন। গুরুতর আহত অবস্থায় সুজন হোসেনসহ অন্যান্যদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শাহজাদপুর থানা পুলিশ শুক্রবার রাতেই মুহুরি আনিসুর রহমানকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করে। 

শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, মামলার প্রেক্ষিতে ঘটনার দিন রাতেই মুহুরি মো: আনিসুর রহমানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঐ মামলার বাকি পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও খবর