শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

গোদাগাড়ী মডেল থানায় পুলিশের ব্যতিক্রমী ঈদ পালন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার পুলিশ সদস্যরা ঈদ পালন করেছ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিনের উদ্যোগে থানার সকল পুলিশ সদস্যদের জন্য বিশেষ আয়োজন করা হয়, যা ঈদের আনন্দকে আরও বৃদ্ধি করেছে।
সোমবার (ঈদের দিন) থানায় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে পুলিশ সদস্যদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। প্রত্যেক সদস্যের জন্য ছিল একই ধরনের খাবার, যা তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করেছে। এছাড়াও পুরুষ পুলিশ সদস্যদের জন্য একই রকমের পাঞ্জাবি, নারী পুলিশ সদস্যদের জন্য একই শাড়ি এবং সকল পুলিশ সদস্য সন্তানদের জন্য খেলাধুলার আয়োজন করা হয়। শিশুদের জন্য ছিল পুরস্কারের ব্যবস্থাও।

ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, “পুলিশ সদস্যরাও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তারা দিনরাত জনগণের নিরাপত্তার জন্য কাজ করেন। তাই ঈদের দিন তাদের আনন্দের অংশীদার করতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে।” তিনি আরও বলেন, “এই উদ্যোগের মাধ্যমে থানার প্রতিটি সদস্য একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করতে পেরেছে, যা পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।”

থানার পুলিশ সদস্যরা বলেন, এ ধরনের আয়োজন তাদের জন্য এক নতুন অভিজ্ঞতা। সারাদিন ব্যস্ততার মধ্যে থাকা পুলিশ সদস্যদের জন্য এটি ছিল স্বস্তির মুহূর্ত। একসঙ্গে ঈদ উদযাপন করতে পেরে তারা আনন্দিত ও উচ্ছ্বসিত।

এদিকে, স্থানীয় বাসিন্দারাও পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, এমন আয়োজন পুলিশের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করবে। এছাড়াও, এটি পুলিশের মানবিক ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

গোদাগাড়ী মডেল থানার এই ব্যতিক্রমী উদ্যোগ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছেও প্রশংসিত হয়েছে। অনেকেই মনে করেন, পুলিশের এই ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও চলমান রাখা উচিত, যা সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।

Tag
আরও খবর