জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে বাসযাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া নেয়ায় কাউন্টারকে জরিমানা

ছবি-প্রতিনিধি

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে বাস যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত হারে ভাড়া আদায়ের অভিযোগে বগুড়ার আদমদীঘিতে এক বাস কাউন্টারে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় অতিরিক্ত হারে আদায় করা বাস ভাড়া যাত্রীদের নিকট তৎক্ষণিক ফেরৎ দেয়ার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার পশ্চিম বাজার ব্রিজ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের পর দিন থেকেই নওগাঁ থেকে ঢাকা, চট্রগ্রামসহ বিভিন্ন অভিমুখে ছেড়ে যাওয়া দুর পাল্লার বাস কাউন্ডার কৃর্তপক্ষ যাত্রীদের নিকট থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত হারে ভাড়া আদায় করছিল। শুক্রবার দুপুরে আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার পশ্চিম বাজার ব্রিজ এলাকায় অবস্থিত হানী, শ্যামলী এনআর বাস কাউন্টারের এজেন্ট হীরেন সরকার ঢাকামুখি যাত্রীর নিকট থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বাস ভাড়া বেশি আদায় করায় তার ৮ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া বেশ কয়েকটি ঢাকাগামী বাস থামিয়ে যাত্রীদের নিকট থেকে বাস কর্তৃপক্ষ নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত হারে ভাড়া আদায় করা হয়েছে বলে বাসযাত্রীরা অভিযোগ করায় নির্বাহি ম্যাজিস্ট্রেট বাসের যাত্রীদের নিকট থেকে আদায় করা অতিরিক্ত টাকা তৎক্ষণিক ফেরৎ দেয়ার ব্যবস্থা করেন।

Tag
আরও খবর