বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে তিন দই-মিষ্টির দোকানে জরিমানা

মাস্টার সুইটস মিষ্টির দোকানে জরিমানা করেন নির্বাহি ম্যাজিস্ট্রেট।

বগুড়ার আদমদীঘিতে তিন দই-মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৯হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওজনে কম দেওয়া, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে পণ্য বেশি দামে বিক্রির অপরাধে গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অজিত ঘোষ মিষ্টান্ন ভান্ডার, জনা ঘোষ মিষ্টান্ন ভান্ডার ও মাস্টার সুইটস নামের তিন দোকান মালিকের এই জরিমানা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘি সদরে দই-মিষ্টির দোকানে অভিযান চালান নির্বাহি ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ। ওজনে কম দেওয়ার অপরাধে অজিত ঘোষ মিষ্টান্ন ভান্ডারের ২ হাজার টাকা, একই অপরাধে জনা ঘোষ মিষ্টান্ন ভান্ডারের ২ হাজার টাকা ও দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে বেশি দামে পণ্য বিক্রি করায় মাস্টার সুইটস নামের দই-মিষ্টির দোকানের ৫ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট। 

উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোক্তা বা জনসাধারণ যেন প্রতারিত না হয় সে ব্যাপারে সর্বোচ্চ নজরদারি রাখা হবে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ২৫ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ৩০ মিনিট আগে