রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন।

অদ্য ৩ এপ্রিল ২০২৫ খি. উখিয়া উপজেলাস্থ সোনার পাড়া এলাকার সমাজকল্যাণ ও অরাজনৈতিক সংগঠন 'পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ ' এর উদ্যোগে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সফলভাবে সম্পন্ন হয়েছে।


এলাকার যুব সমাজের সার্বিক তত্ত্বাবধানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পাশাপাশি সমাজের সর্বস্তরের গ্রামবাসীর স্বত:ফূর্ত অংশগ্রহণে উক্ত আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাফেজ মোহাম্মদ জসিম উদ্দিন, সাবেক অর্থ সম্পাদক উখিয়া উপজেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. রফিক উল্লাহ্ রফিক সাবেক সাংগঠনিক সম্পদক উখিয়া উপজেলা বিএনপি ও চেয়ারম্যান পদ প্রত্যাশী।


অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নোমান, সাবেক আহবায়ক জালিয়া পালং ইউনিয়ন যুবদল। উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ দিদারুল আলম, সবেক সভাপতি জালিয়া পালং ইউনিয়ন ছাত্রদল উত্তর শাখা। যুব নেতা জনাব জসিম উদ্দিন প্রমূখ। আলোচনার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, সংগঠনের সদস্য মোহাম্মদ সামির। শুভেচ্ছো বক্তব্য রাখেন জনাব মাও. মোহাম্মদ জুনাইদ বোগদাদি, পরিচালক ও প্রতিষ্ঠিতা আল হারামাইন মডেল মাদ্রাসা। অন্যান্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব জাহাঙ্গীর আলম, উন্নয়ন কর্মী। উক্ত সভায় বক্তাদের বক্তব্যে সমাজের বিভিন্ন উন্নয়নের পরিকল্পনার পাশাপাশি একটি সামগ্রিক ভাবে দেশের উন্নয়নে কাজ করার জন্য এই সংগঠন পরিচালনার পরিকল্পনা ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী জনাব মো. জাহেদুল আলম।

রাতের প্রীতি ভোজের মধ্যদিয়ে আয়োজনের সমাপ্তি হয়।

Tag
আরও খবর