প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের জুলাই অভ্যুত্থান দমনে ৩ লাখ গুলি ব্যবহার দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস কুলিয়ারচরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আশাশুনিতে ৪৬ হাজার টাকার ভারতীয় শাড়ীসহ চোরাকারবারী আটক চুরি হওয়া মিনি ট্রাক নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার পটলের ১০ম মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ রামগঞ্জগামী আল-আরাফাহ বাসের সঙ্গে ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০ ছাড়িয়েছে ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, দুপুরের মধ্যে হালকা বর্ষণের পূর্বাভাস সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের আজ সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের ১০ মৃত্যু বার্ষিকী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন রাবির ইয়াসিন আরাফাত বিজয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ শতভাগ সাফল্যের ধারাবাহিকতায় আল ইসরার এগিয়ে চলা সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি প্রত্যাশা, চাপ ও সম্ভাবনা: এসএসসি পরীক্ষার্থীদের বর্তমান অবস্থা রাজবাড়ীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধ : নাটোরের লালপুরে স্ত্রী সন্তানের সাথে পারিবারিক কলহের জেরে নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী ও সন্তানের ওপর রাগ করে নিজ বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩রা এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া থান্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মোহরকয়া থান্দারপাড়া গ্রামের মৃতঃ তফের উদ্দীনের ছেলে আমিনুল ইসলাম (৫০) মাদকাসক্ত নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে পেট্রোল বের করে নিজ বাড়িতে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, ফলে তার বাড়ির তিনটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় লালপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আগুন লাগানোর ঘটনার পর স্থানীয়রা আমিনুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয়রা জানান, আমিনুল ইসলাম ও তার স্ত্রী সন্তান সহ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছে সে নিজেও মাদকাসক্ত মাঝে মধ্যেই পরিবারের সদস্যদের সঙ্গে তার ঝগড়া মারামারি লেগেই থাকে। এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, অভিযুক্তকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ###################
Tag
আরও খবর