শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

২৪ ডিসেম্বর গণমিছিল করবে না বিএনপি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-12-2022 02:15:14 am

◾ নিউজ ডেস্ক


গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের কর্মসূচি দিয়েছিল বিএনপি। একই দিন আওয়ামী লীগের সম্মেলন থাকায় ওই দিন কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সদস্য সেলিমা রহমান। 


সেলিমা রহমান গণমাধ্যমকে বলেন, ‘২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের কর্মসূচির তারিখ পরিবর্তন হয়েছে। কিন্তু কর্মসূচির পরবর্তী তারিখ কবে সেটা এখনও জানি না।’ দলটির সূত্র বলছে, সংঘাত এড়াতে বিএনপি ২৪ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ঘোষিত এই কর্মসূচি ২৪ ডিসেম্বরের আগে বা পরে করার সিদ্ধান্ত নিয়েছেন দলের নীতি নির্ধারকেরা। স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।‌‌ 

গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২৪ তারিখ আমাদের জাতীয় সম্মেলন, সেদিন কেন প্রোগ্রাম দিয়েছে তারা (বিএনপি) ? সেদিন কেন তাদের কর্মসূচি—আমি জানতে চাই। প্রত্যাহার করুন। সংঘাতের উসকানি দেবেন না।’ 


গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় গণসমাবেশ করে বিএনপি। সমাবেশ থেকে ১০ দফার ঘোষণা দিয়ে ২৪ ডিসেম্বর দেশের মহানগর ও জেলায় গণমিছিলের কর্মসিচি ঘোষণা করা হয়। একই দিনে জামায়াতসহ আরও কয়েকটি সংগঠন ওই কর্মসুচি পালনের ঘোষণা দেয়।

আরও খবর






6ac5ed666b270-071026125742.webp
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

৮ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে