যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

ইউনূস ২-৪ বছর থাকলে দেশ সিঙ্গাপুর-মালয়েশিয়ার পথে এগিয়ে যাবে : ব্যারিস্টার ফুয়াদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2025 12:55:47 am

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এত জনসমর্থন নিয়ে এর আগে কোনো সরকার আবির্ভূত হয়নি। তিনি আরও বলেন, আমার দৃষ্টিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তিন সাড়ে তিন বছরের সরকার পরিচালনার পর সবচেয়ে সফল সরকার হবে প্রফেসর ড. ইউনূসের এপিসোড।



বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে ঈদ উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ব্যারিস্টার ফুয়াদ। এবি পার্টির জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।


ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘দেশের অন্তর্বর্তী সরকার হচ্ছে একটি গণঅভ্যুত্থানের সরকার। এ সরকার যদি সবার ঐকমত্যের ভিত্তিতে ২-৩-৪ বছর থাকতে পারে, তাহলে গত ৪-৫ বছর ধরে আমাদের মাঝে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া হওয়ার যে আকাঙ্ক্ষা ছিল সেই পথে অনেকটা এগিয়ে যাবে।’


এবি পার্টির সম্পাদক ফুয়াদ বলেন, ‘রাজনৈতিক দলগুলো ১৬-১৭ বছর ধরে বলে আসছে ভোট, নির্বাচন ও গণতন্ত্র চাই। আর তরুণদের আকাঙ্ক্ষা যেগুলো দেওয়ালে দেওয়ালে লেখা হয়েছে, সেখানে অবিলম্বে নির্বাচনের কথা বলা নেই। তরুণদের আকাঙ্ক্ষা ভিন্ন হলেও মর্যাদার জায়গায় দুটিই সমান। রাজনৈতিক দলের আকাঙ্ক্ষাগুলো যেমন ন্যায্য, তেমনি তরুণদের সংস্কারের দাবিগুলোও ন্যায্য।’


তিনি বলেন, ‘সংস্কার, বিচার, নির্বাচন—এর কোনোটাকেই আমি একটার সঙ্গে আরেকটার সাংঘর্ষিক মনে করি না। এর পুরোটা মিলেই হচ্ছে অন্তর্বর্তী সরকার।’


এসময় সংস্কার, নির্বাচন, বিচারের একটি সম্মিলিত রোডম্যাপ ঘোষণার দাবি জানান এবি পার্টির সাধারণ সম্পাদক। তিনি মনে করেন, এ রোডম্যাপ ধরে দেশ এগিয়ে নেওয়া সম্ভব।


মতবিনিময় সভায় বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

আরও খবর