রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

টেকনাফে স্বামীর হাতে স্ত্রী খুন

কক্সবাজারের টেকনাফে ‘পারিবারিক কলহের জেরে’ স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ এপ্রিল) মধ্যরাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া করাচিপাড়ায় এ ঘটনা ঘটে।


এ দিকে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তার স্বামীকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে মামলা করেন।


নিহত নুর বেগম (৪০) একই এলাকার আব্দুর রহিমের স্ত্রী। 


এ বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভরঞ্জন সাহা।

নিহতের স্বজনদের বরাত দিয়ে শুভরঞ্জন সাহা বলেন, নুর বেগম ও তার স্বামী আব্দুর রহিমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এর জেরে বুধবার মধ্যরাতে বাড়িতে স্বামী ও স্ত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে আব্দুর রহিম তার স্ত্রীকে উপর্যুপরি কয়েকটি ছুরিকাঘাত করে পালিয়ে যান।


পরে খবর পেয়ে স্থানীয়রা নুর বেগমকে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়।

শুভরঞ্জন সাহা জানান, রাতে ঘটনার পরপরই জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করে। এক পর্যায়ে গভীর রাতে কচ্ছপিয়া এলাকা থেকে ওই গৃহবধূর স্বামীকে গ্রেফতার করা হয়।


এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের বাবা আব্দুল খালেক বাদী হয়ে আব্দুর রহিমকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করেন।

Tag
আরও খবর