জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে যৌথ বাহিনীর অভিযানে বার্মিজ চাকুসহ আটক ১

আটককৃত সুলতান মাহমুদ লাম।

বগুড়ার আদমদীঘিতে বার্মিজ চাকুসহ সুলতান মাহমুদ ওরফে লাম (১৯) কে আটক করেছে যৌথ বাহিনী। গত সোমবার গভীর রাতে ফাঁড়ি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নওগাঁ-নাটোর সড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার মালশন মোড়ে পাকা রাস্তায় চেকপোষ্ট অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। আটককৃত সুলতান মাহমুদ লাম নওগাঁ সদর উপজেলার চকবাড়িয়া ঈদগাহ মাঠ এলাকার আব্দুল মান্নানের ছেলে। 

পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সান্তাহার ফাঁড়ি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নওগাঁ-নাটোর সড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার মালশন মোড়ে পাকা রাস্তায় চেকপোষ্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন তল্লাশি শুরু করেন। এসময় মোটরসাইকেল যোগে সুলতান মাহমুদ ওরফে লাম-সহ কয়েকজন ব্যক্তি অবৈধ উদ্দেশ্যে নওগাঁর দিকে যাওয়ার সময় চেকপোষ্ট অতিক্রম করতে গেলে যৌথ বাহিনীর সংকেতকে উপেক্ষা করে পালানোর চেষ্টাকালে সুলতান মাহমুদ লামকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে প্যান্টের পকেটের ভিতর থেকে স্টিলের ধারালো একটি বার্মিজ চাকু উদ্ধার ও আরওয়ানফাইভ একটি মোটরসাইকেলসহ ১৫হাজার টাকা জব্দ করেন। এসময় অপর ব্যক্তিরা পালিয়ে যায়। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন বাদী হয়ে সুলতান মাহমুদ লামের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন।

Tag
আরও খবর