জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

প্রয়াত জাতীয় সংসদ সদস্য- মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রয়াত জাতীয় সংসদ সদস্য- মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

এসো দেশ বদলায়" পৃথিবী বদলায়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে  সিরাজগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬টি ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট প্রীতি ম্যাচেটি সিরাজগঞ্জ সদর আসনের প্রয়াত জাতীয় সংসদ সদস্য- মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার ( ০১ এপ্রিল ২০২৫)  সন্ধা সাড়ে সাতটায় রাত্রিকালীন খেলায়  ধানবান্ধি জেনারেশন এসোসিয়েশন" এর আয়োজনে জি.এম হিলালী রোড, ধানবান্ধি পশু হাসপাতাল মাঠ, সিরাজগঞ্জে ফুটবল টুর্নামেন্ট প্রীতি ম্যাচে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক  জাতীয় সংসদ সদস্য  মির্জা মোরাদুজ্জামান এর জোষ্ঠপুত্র সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, তরুণেরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগড়। জুলাইয়ের গণঅভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করেছে। এরই অংশ হিসাবে সিরাজগঞ্জে প্রয়াত জাতীয় সংসদ সদস্য_মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের উদ্যোগে=ফুটবল টুর্নামেন্ট এই ধরনের  প্রতিযোগিতার আয়োজন তরুণদের ঐক্যবদ্ধ করবে এবং তাঁদের মধ্যে মূল্যবোধ, ভালোবাসা ও সম্মিলিত অগ্রগতির বোধ জাগ্রত করবে। তারুণ্যের এই চেতনা ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও তিবি আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যাবে। এতে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য। এমনকি স্বৈরাচার আওয়ামীলীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতেও ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। 

এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক  জাতীয় সংসদ সদস্য  মির্জা মোরাদুজ্জামান এর ছোট ছেলে মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, প্রমুখ।

আরও খবর