বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

বিএনপির মহাসচিবসহ সকল রাজবন্দীর মুক্তির দাবীতে রাজশাহী জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

রাজশাহী জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ সকল জাতীয়তাবাদী দলের রাজবন্দীর মুক্তির দাবীতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি নেতৃবৃন্দ নগরীর সাগরপাড়া বটতলা মোড় হতে বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সাগরপাড়ার বটতলা মোড়ে ফিরে গিয়ে সেখানে সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য রোকনুজ্জামান আলম, আলী হোসেন, শাহজাহান আলী, জাকিরুল ইসলাম বিকুল ও চারঘাট উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটো, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল সরকার ডিকো, জেলা তাঁতী দলের আহবায়ক কুতুব উদ্দিন বাদশা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক। এছাড়াও জেলার বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং সমর্থকগণ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই সরকার পায়ের তলায় আর মাটি নাই। আইন শৃংখলা বাহিনীর উপর ভর করে  চলছে। ঢাকার গণসমাবেশের আগে এই ফ্যাসিস্ট সরকার ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। বিনা উস্কানিতে এবং বিনা কারনে নয়া পল্টনের বিএনপি দলীয় প্রধান কার্যালয়ে সামনে সম্পূর্ন পাকিস্তানীদের মত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে প্রায় শতাধিক নেতৃবৃন্দকে আহত ও একজনকে নিহত করে। এতেও এই সরকারের আজ্ঞাবহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ক্ষ্যন্ত হয়নি। বিএনপি কার্যালয় তছনছ ও দলের মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস জিজ্ঞাসাবাদের কথা বলে গভীর রাতে বাড়ি থেকে ডিবি তুলে নিয়ে গিয়ে পরের দিন আটক দেখিয়ে জেলে পাঠিয়েছে।


তিনি বলেন জেল জুলুম করে আর বিএনপি নেতাকর্মীদের থামিয়ে রাখা যাবেনা। যেখানে বাধা সেখানে প্রতিরোধ করার আহ্বান জানান তিনি। সেইসাথে আটককৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবী করেন তিনি। শেষে আগামী ২৪ তারিখ বিক্ষোভ সমাবেশ সফল করতে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

Tag
আরও খবর