‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে শাহী ঈদগাহ মাঠে ঈদের জামাতে মুসল্লিদের ঢল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ উৎসব পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উদযাপিত হয়েছে।

শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল শাহী ঈদ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজে মুসল্লিদের ঢল নামে। ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জায়নামাজ হাতে নিয়ে শাহী ঈদগাহ মাঠে আসতে শুরু করেন। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টায় 'শাহী ঈদগাহ' মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

নামাজের পূর্বে শুভেচ্ছা বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেল নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন। 

এসময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কমকর্তা, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শাহী ঈদগাহ মাঠে ঈদের প্রথম জামাতে ইমামতি করেন শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী। দ্বিতীয় জামাত সকাল ৮টা ১৫ মিনিট অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন নতুন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জামাল উদ্দিন এবং সকাল ৯ টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।

মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় ঈদগাহর আশপাশ সড়কসহ শহরের বিভিন্ন স্থানে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশে সদস্যদের টহলসসহ দায়িত্ব পালন করতে দেখা গেছে।

ঈদের নামাজ আদায় শেষে মোনাজাতে রমজানের রোজা, তারাবিহ, কোরআন তেলাওয়াত কবুলের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়। গোনাহ মাফের জন্য অনেকেই চোখের পানি ফেলে কাঁদতে থাকেন। আল্লাহর কাছে মৃত প্রিয়জনের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা ছাড়াও ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়। 

শাহী ঈদগাহ ছাড়া শ্রীমঙ্গল শহর-শহরতলী এবং উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

Tag
আরও খবর