হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

পাঁচবিবি ছাত্রনেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাঁচবিবি ছাত্রনেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি:-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন এর নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

৩০ শে মার্চ (রবিবার) রাত ০৮:০০ ঘটিকার সময়  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক অধ্যাপক নওশাদ আলী মন্ডল এসময় তিনি বলেন, আপনারা নিশ্চয় অবগত আছেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতন্ত্রমনা জনগনের আস্থাভাজন বৃহৎ রাজনৈতিক দল। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের জুলুম, দমন, পীড়ন এবং অত্যাচারে দলটি তার স্বাভাবিক নিয়মে জনকল্যান মূলক কাজ করতে পারেনি। বর্তমানে ৫ আগষ্ঠের পট পরিবর্তনের পর অন্তবর্তীকালীন সরকারের সময় সাধারণ মানুষের কল্যানে আবারও দলটি কাজ করে যাচ্ছে। এই অবস্থায় এই বৃহৎ দলটির সুনামকে ক্ষুন্ন করার জন্য কিছু কু-চক্রি মহল দেশ ব্যাপি অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

পাঁচবিবিতে গত ২৮ মার্চ শুক্রবার রাত্রি অনুমান ১১:৩০ ঘটিকার দিকে একটি অনাকাঙ্খিত ঘটনার বিষয়ে আমরা অবগত হই। পরে এই বিষয়ে খোঁজখবর নিয়ে আমরা জানতে পারি যে, পৌরসভার দানেজপুরস্থ পাঁচবিবি ডিগ্রী কলেজ মাঠে শিখা ট্রাস্ট ফাউন্ডেশন নামে (বিগত ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট মন্ত্রীর সঙ্গে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক থাকায় এবং স্থানীয় বিনা ভোটের এমপি কুখ্যাত সামছুল আলম দুদুর সহচার্য্যে দুটি নির্বাচন উপজেলা, পৌর নির্বাচনে কোটি কোটি টাকার বিনিময়ে আওয়ামী সন্ত্রাসীদের সহায়তায় নির্বাচন করে। আরো প্রকাশ থাকে যে,বিগত জুলাই আন্দোলনে ৪ ঠা আগষ্ঠের নাশকতা মামলার অন্যতম আসামী বটে)। একটি সংগঠন ২৯ মার্চ শনিবারে একটি ইফতার মাহফিলের জন্য প্রস্তুতি গ্রহন করছিল। এই অবস্থায় রাত্রিতে কে বা কাহারা উক্ত অনুষ্ঠানটি ভন্ডুল করে।

এ বিষয়টি কেন্দ্র করে শিখা ট্রাষ্ট ফাউন্ডেশন এর পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডলের ভাতিজা ও ভাসতি জামাই আওয়ামীলীগ নেতা মোঃ সোহেল রানা নামের একজন ব্যক্তি বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি এজাহার দায়ের করেন। উক্ত এজাহারে তিনজন নামীয় ও অজ্ঞাত ১৫০/২০০ জনের আসামী করা হয়। এজাহারে উক্ত তিনজনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন নাম উল্লেখ করা হয়েছে। যা সর্ম্পূণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্যে প্রণোদিত সম্মানিত ছাত্রনেতার সুনাম ক্ষুন্ন এবং হেয় প্রতিপন্ন করার জন্য এটি একটি পরিকল্পিত চক্রান্ত।

আমাদের প্রিয় ছাত্রনেতার কোন ভাবেই এই ঘটনার সাথে সম্পৃক্ত নয়। আমরা এই মিথ্যা মামলার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ বিষয়টি সঠিক ভাবে তদন্ত করে মিথ্যা মামলা হতে সভাপতি মহোদয়কে অব্যাহতি দেওয়া হোক।

এ সময়উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

Tag
আরও খবর