সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ঊষা কর্তৃক নবীণবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঊষা কর্তৃক নবীণবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষা) এর উদ্যোগে ২৯ মার্চ (শনিবার)২০২৫ইং তারিখে বিকাল ৩:০০ টায় এম. সাইফুর রহমান পৌর টাউন হল অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য নবীন বরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানটি শুরু হয় কুরআন তেলাওয়াত এর মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। এতে সভাপতিত্ব করেন ঊষা’র সভাপতি মো. শাকিল হাসান, যিনি অনুষ্ঠানে সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঊষা’র সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, যিনি নবীনদের প্রারম্ভিক বক্তব্য রাখেন এবং স্বাগতম জানান।


এছাড়াও, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা, হবিগঞ্জের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গুণীজন উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।


২০২৩-২৪ শিক্ষাবর্ষে হবিগঞ্জ জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে ১১৫ জন শিক্ষার্থী ক্রেস্ট গ্রহণ করেন, যেখানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থীও উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক নবীনদের উদ্দেশে বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। শুধু বিশ্ববিদ্যালয়ে জ্ঞান অর্জন করলেই হবে না, বরং বিভিন্ন দক্ষতা অর্জন করতে হবে এবং ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।”


অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণও শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগান এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা প্রদান করেন।


নবীনদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের মিথিলা চৌধুরী এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের মো. জিসান রহমান। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন অনুপ্রেরণামূলক আয়োজন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।


ঊষা’র এই আয়োজনে ৩০০ জন অতিথি ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন প্রান্তে অধ্যয়নরত থাকায় প্রতিবছর ঈদের ছুটিতে সবাই বাড়িতে আসেন। এই ছুটিকে কেন্দ্র করে ইফতার মাহফিলকে সকলে একত্র হওয়ার মোক্ষম সুযোগ হিসেবে বেছে নেন শিক্ষার্থীরা। এবারের প্রোগ্রামে অংশগ্রহণ করে ঊষার অ্যালামনাই, সরকার, আধাসরকারি ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত সাবেক সদস্যরা ভিন্নমাত্রা যোগ করেন।


সার্বিকভাবে, এটি হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণামূলক ও সফল আয়োজন হিসেবে প্রশংসিত হয়েছে।

আরও খবর