কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

জুয়ার অভিযোগে জামায়াতের আমীরের ছেলেসহ আটক ৬

জুয়ার অভিযোগে জামায়াতের আমীরের ছেলেসহ আটক ৬ দীর্ঘদিন ধরে দেশে আইপিএল, বিপিএল, সিপিএলসহ বিভিন্ন অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের মূল হোতা মাসুমসহ ৬ সদস্যকে বিশেষ অভিযান চালিয়ে আটক করেছে যশোর ডিবি পুলিশের সদস্যরা। যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া জানান, যশোরের ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বৃহস্পতিবার রাতে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাজের আলী মোড়ের আব্দুল মান্নানের বাড়ির দুইতলার ফ্লাট থেকে তাদেরকে আটক করা হয়। তারা বিভিন্ন জুয়া এজেন্সির এজেন্ড হিসেবে কাজ করেন। একই সাথে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে জুয়ার কাজে ব্যবহৃত ৫টি ল্যাপটপ, ১০ টি মোবাইল ফোন, দুইটি ট্যাব, তিনটি হার্ডডিস্ক,৩০ টি মোবাইল সিম, বিকাশের এজেন্ট একাউন্টে থাকা দুইলাখ ৬৩ হাজার টাকা। আটককৃতরা হলেন, শার্শা উপজেলার বাগুড়ী গ্রামের বাসিন্দা ও যশোর জেলা জামায়াতের আমীর মাওলায়ানা হাবিবুর রহমানের ছেলে, মাহাবুবুর রহমান মাসুম, ঝিকরগাছা উপজেলার লাউজানী গ্রামের আব্দুর রাজ্জাকের দুই ছেলে নাজমুল ওয়াহিদ মিল্লাত ও নাজমুল শাহাদৎ, সাতক্ষীরা জেলা সদর উপজেলার আমতলা গ্রামের আনারুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম, একই গ্রামের মনিরুল হুদার ছেলে মোহাম্মদ জাহিদ হাসান এবং যশোর সদর উপজেলার বড় মেঘলা গ্রামের আলমগীরের ছেলে তারিক রহমান। ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা আরো জানান , আটককৃতরা ভার্চুয়াল কারেন্সির মাধ্যমে জুয়া খেলার আয়োজন করে আসছিলেন। অবৈধভাবে ই-ট্রানজেকশনের মাধ্যমে বিদেশে অর্থ পাচার ও যুব সমাজের নৈতিক অবক্ষয়ের গুরতর অভিযোগ ছিলো তাদের বিরুদ্ধে। তারা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে লোভনীয় প্রচারণা চালানো তাদের পেশা ছিলো। এক্ষেত্রে তারা একাধিক আইডি ব্যবহার করে অল্প সময়ে প্রচুর অর্থ উপার্জনের লোভ দেখিয়ে যুবসমাজকে অনলাইন বেটিং-এ আসক্ত করতে। এছাড়া আইপিএলকে কেন্দ্র করে তারা বড় মিশনে নেমেছে এমন একটি খবর আসে পুলিশের কাছে। বিষয়টি নিয়ে কাজ শুরু করে সাইবার ক্রাইম ইউনিটের এসআই শিবু মন্ডলের নেতৃত্বে একটি টিম। তারা ঝিকরগাছা থেকে এ চক্রের ছয় সদস্যকে আটক করে শুক্রবার আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও খবর