জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

দেশব্যাপী গণ গ্রেফতারের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি



বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের গ্রেফতার ও গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি, ৭ই ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় জবরদখল, পুলিশি মামলা, হত্যা, মিথ্যা গায়েবি মামলা এবং দেশব্যাপী নেতাকর্মীদের গণ গ্রেফতারের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ করে দলটি।


মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে জেলা বিএনপি ও অংগসংগঠনের ব্যানারে নোয়াখালী প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।


উক্ত সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি

বিক্ষোভ সমাবেশে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশ স্থলে উপস্থিত হতে থাকে বিএনপির নেতাকর্মীগণ।


এসময় বক্তারা বলেন, গত ১০ তারিখের সমাবেশকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের বিভিন্নভাবে পুলিশ দিয়ে হয়রানী করছে সরকার। এরই অংশ হিসেবে গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় জবরদখল করে। ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের মত নেতাদের বিনা অপরাধে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নেতাকর্মীদের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।

এছাড়া বক্তাগণ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন,নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বর্তমান সরকারের পতন ঘটানোর আহবান জানান।

আরও খবর