অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে এমএসবি ইসলামিক সেন্টারে রমজান মাসব্যাপী ক্বেরাত প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর দক্ষিণ মুসলিমবাগ আবাসিক এলাকায় অবস্থিত এম এস বি ইসলামিক সেন্টারের মাসব্যাপী ক্বেরাত প্রশিক্ষণ কোর্স পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার (২৮ এপ্রিল) বেলা ৩টায় এমএসবি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মুফতি এহসান বিন মুজাহির।

এমএসবি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল ক্বারী হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট মুরব্বি আব্দুল করিম, পৌর  শ্রমিক দলের প্রচার সম্পাদক মোঃ চান মিয়া, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ আশিকুর রহমান চৌধুরী, ছওতুল হেরা নূরানীয় মাদরাসার পরিচালক মাওলানা আব্দুর রাজ্জাক, বেগম রসুলজান আব্দুল বারী উচ্চবিদ্যালয়েের শিক্ষক মফিজ মিয়া।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ক্বারী মাওলানা নোমান আহমদ, হাফেজ ক্বারী বায়জিদ আহমদ, ক্বারী মাওলানা শাহ আলম, হাফেজ ক্বারী আব্দুল হাকিম, হাফেক ক্বারী নাজমুস সাকিব, ক্বারী মাওলানা মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। 

পুরস্কার বিতরণ শেষে এম এস বি ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা এবং এম এস বি ফাউন্ডেশন এর চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শামছুর রহমান শাহনুর চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রসঙ্গত, প্রতিষ্ঠানটি ২০০৪ সালে প্রতিষ্ঠালাভ করে এলাকায় দ্বীন শিক্ষার আলো বিস্তারে বিশাল ভূমিকা রেখে চলেছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কবি মনোয়ারা বুলি। যার অক্লান্ত প্রচেষ্টা প্রতিষ্ঠানটি এলাকার ছাত্রছাত্রী দ্বীন শিক্ষার সুযোগ পাচ্ছে।


Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ১৪ মিনিট আগে