অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

তারেক জিয়ার ঈদ উপহার পেল আন্দোলনে দৃষ্টিশক্তি হারানো আমজাদ


জুলাই-আগস্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে দুই চোখে দৃষ্টিশক্তি হারানো নোয়াখালীর কবিহাট উপজেলার ছাত্রদল নেতা আমজাদকে ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অর্থ সহায়তাসহ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।


শুক্রবার (২৮ মার্চ) সকালে আমরা বিএনপি পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের চিরিঙ্গা বাজার এলাকায় আমজাদের বাড়িতে গিয়ে তার হাতে অর্থ সহায়তাসহ ঈদ শুভেচ্ছা বার্তা তুলে দেন উপজেলা ও কবিরহাট কলেজ ছাত্রদলের নেতারা।  


কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহসিন রিয়াজ জানান, আমজাদ হোসেনের বাড়িতে গিয়ে তার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অর্থসহায়তা ও ঈদ কার্ড দেওয়া হয়। জুলাই-আগস্ট আন্দোলনে ঢাকার যাত্রা বাড়িতে আমজাদ দুটি চোখে স্লিন্টারবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারান।


এ সময় উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহসিন রিয়াজ, সাবেক সদস্য সচিব ইয়াছিন ফরহাদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির, কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ প্রমূখ।

আরও খবর