‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে নিলামে একটি ডিম ২২ হাজার ও এক লেবু ১ হাজার ৫০০ টাকায় বিক্রি

অবিশ্বাস্য হলেও সত্য যে একটি মাত্র ডিমের দাম ২২ হাজার টাকা। আর এ ডিমটি কিনে নিয়েছেন জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর জামে মসজিদে পবিত্র শবে কদরের রাতে এ ডিমটি নিলামে ২২ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর বাজারের ব্যবসায়ী মো. জাকির হোসেন। তিনি বলেন, উপজেলার মির্জাপুর জামে মসজিদ দারুল কেরাত প্রশিক্ষণ কেন্দ্রে দানকৃত একটি ডিম শবে কদরের রাত্রে উন্মুক্ত নিলামে উঠে। এসময় মির্জাপুর বাজার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ২২ হাজার টাকায় এটি ক্রয় করেন। নিলামে অংশ নের ব্যবসায়ী সোহেল মিয়া  রাশিক মিয়া এবং আলতাব মিয়া। এছাড়া পৃথক নিলামে একটি লেবু ১ হাজার ৫০০ টাকা দিয়ে ক্রয় করেন ব্যবসায়ী আলতাব মিয়া।

মুসল্লিরা জানান, পবিত্র শবে কদরের রাতে একজন মুসল্লি একটি ডিম মসজিদের দারুল কেরাত কেন্দ্রে দান করেন । বৃহস্পতিবার ২৬ রমজান দিবাগত রাতে (২৭ মার্চ) রাতে এ ডিমটি মসজিদ কমিটি উন্মুক্ত নিলামে তুলেন। এ সময় মসজিদের মুসল্লিরা নিলামে অংশ নেন। একপর্যায়ে এ ডিম ২২ হাজার টাকায় নিলামে ডাক পড়ে। অবশেষে জাহাঙ্গীর আলম নামের এক ব্যবসায়ী এ ডিমটি ২২ হাজার টাকায় নিলামে কিনে নেন।

পবিত্র শবে কদরের রাতে একটি ডিম ২২ হাজার ও একটি লেবু ১ হাজার ৫০০ টাকা দিয়ে কিনতে পারায় মির্জাপুর বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর ও আলতাব নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছেন।

জাহাঙ্গীর আহমদ বলেন, ‘এ ডিম কিনতে পারায় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কারণ আমি এ ডিম কিনেছি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। মসজিদের এ জিনিস বেশি দামে কেনায় আখেরাতে কাজে আসবে।

মসজিদ কমিটি থেকে জানা যায়, এদিন একটি লেবু নিলামে উঠলে তা এক হাজার পাঁচশ টাকায় বিক্রি হয়েছে।

এর আগে গত বছরও একই মসজিদে শবে কদরের রাত্রে নিলামে একটি ডিম ১৯ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এটি কিনেছিলের সালেহ আহমদ নামের এক ব্যবসায়ী।


Tag
আরও খবর