জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

নাটোরে এক যুগে প্রশিক্ষণপেল ৫৭০৪ জন!

নাটোরে এক যুগে প্রশিক্ষণ পেল ৫৭০৪ জন আবু তালেব,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরে এক যুগ ধরে যুব প্রশিক্ষণ কেন্দ্র ৫৭০৪ জন নারী ও পুরুষের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করেছে নাটোর যুব উন্নয়ন অধিদপ্তর। প্রশিক্ষণের পর বহু মানুষ এখন উদ্যোক্তা। তাদের খামারে অনেকের কর্মসংস্থান হয়েছে। সফল উদ্যোক্তাদের দেখে বেকার যুব নারী-পুরুষ প্রশিক্ষণ নিতে উদ্বুদ্ধ হচ্ছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে লালপুরে অবস্থিত নাটোর যুব উন্নয়ন প্রশিক্ষণ অধিদপ্তরের কো-অর্ডিনেটর ইকবাল মাহামুদের সভাপতিত্বে ১২৫তম প্রশিক্ষণ ব্যাচের তিন মাস মেয়াদি ৬০ জন যুব নারী-পুরুষকে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন। সনদ বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষক মো. আব্দুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, যুব প্রশিক্ষণ কেন্দ্রের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার গুলনাহারসহ প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষার্থীরা। প্রশিক্ষণকেন্দ্রের কো-অর্ডিনেটর ইকবাল মাহামুদ  বলেন, বেকার যুব নারী-পুরুষের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০১৩ সাল থেকে প্রশিক্ষণ দিয়ে আসছে নাটোর যুব উন্নয়ন অধিদপ্তর। এই প্রশিক্ষণ কেন্দ্রে এ পর্যন্ত ১২৫টি ব্যাচে মোট ৫ হাজার ৭০৪ জন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর মধ্যে ৪ হাজার ৮৯০ জন পুরুষ ও ৮১৪ জন নারী। চলতি ব্যাচে ৫ জন নারী প্রশিক্ষণার্থীসহ মোট ৬০ জনের মধ্যে তিন মাস মেয়াদি গবাদি পশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। মঞ্জু আহমেদ রয়েল জানান, কৃষি ডিপ্লোমা শেষে চাকরির পিছে না ছুটে নাটোর যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে ২০১৩ সালে প্রশিক্ষণ নিয়ে মাছ চাষ ও গবাদি পশু পালন করে ১২ জন বেকার যুবকের কর্মসংস্থানের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলেছি। বর্তমানে আমার ৪টি পুকুর ও ৫টি মৌসুমি পুকুরে মাছ চাষের পাশাপাশি উন্নত জাতের ১৪টি গরু পালন করছি।
Tag
আরও খবর