সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শেষ হয়েছে খাজাঞ্চি গনাইঘর থেকে নোয়াপাড়া রাস্তার মাটি ভরাটের কাজ

শেষ হয়েছে খাজাঞ্চি গনাইঘর থেকে নোয়াপাড়া রাস্তার মাটি ভরাটের কাজ 


বিশ্বনাথ প্রতিনিধি:


বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর থেকে নোয়াপাড়া গ্রামের রাস্তার মুখ পর্যন্ত প্রায় ২৬শ ফুট রাস্তার মাটি ভরাটের কাজ শেষ হয়েছে।


খাজাঞ্চি ইউনিয়নের ১,২ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার(সংরক্ষিত) ফুলমালা বেগমের মাধ্যমে প্রাপ্ত ইউনিয়নের বরাদ্দকৃত ২লক্ষ টাকার অনুদান ও ফুলমালা বেগমের ব্যাক্তিগত  নগদ ২০হাজার টাকায় এই মাটি ভরাটের কাজ শেষ করা হয়।


ফুলমালা বেগম জানান,দীর্ঘদিন থেকে ২নং ওয়ার্ডে মেম্বার না থাকায় উন্নয়ন থেকে বঞ্চিত এই ওয়ার্ডের মানুষ।তারা তাদের প্রাপ্য পাচ্ছে না।আমি যা পাই তা তিনটি ওয়ার্ডে বন্টন করে দিতে হয়। এই ২লক্ষ টাকার বরাদ্দ দিয়ে রাস্তাটির কাজ শেষ করতে না পারায় ব্যাক্তিগতভাবে আরো বিশ হাজার টাকা দিয়ে কাজ শেষ করেছি।এই রাস্তাটির কাজ ভবিষ্যতে অব্যাহত রাখব ও আমার নির্বাচিত এরিয়ার মধ্যে সাধ্যমতো উন্নয়ন করে যাব।তাছাড়াও সকলের দোয়া ও সহযোগীতা প্রত্যাশা করেন তিনি।


ইউনিয়ন সুত্রে জানা যায়, কাজের জন্য কাবিটা প্রকল্পের আওতায় ফুলমালা বেগমকে  ২লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে।


এলাকবাসী বলছেন, অতীতে অনেক জনপ্রতিনিধিরা এসেছেন কিন্তু এরকম উচু করে মাটি ভরাটের কাজ দেখেননি।তাদের প্রত্যাশা তিনি  যেন এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখেন।মহিলা মেম্বার হয়ে এই কাজ করায় প্রশংসায় ভাসছেন সকল শ্রেণি-পেশার মানুষের কাছে।

Tag
আরও খবর