জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

লালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের

লালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের আবু তালেব, লালপুর(নাটোর)প্রতিনিধি: নাটোরের লালপুরে পাবনা-বনপাড়া মহাসড়কের কদিমচিলান গোধড়া এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৯:৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—বগুড়া সদর উপজেলার কৈপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে শাহারিয়ার শাকিল (৩৫) ও তার দুই বছরের মেয়ে সামাইরা খাতুন। আহতদের মধ্যে রয়েছেন নিহত শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুনি (২৬) এবং প্রাইভেটকারের অজ্ঞাতপরিচয় চালক। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। আহত আয়শা আক্তার রুনি পাটোয়ারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আর চালককে পাঠানো হয়েছে নাটোর সদর হাসপাতালে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, যশোর থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি লালপুরের কদিমচিলান গোধড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি রাস্তার পাশে থাকা একটি বাবলা গাছে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
Tag
আরও খবর