‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে রমজান মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে পবিত্র রমজান মাসব্যাপী কিরাত প্রশিক্ষণ কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশ, খতমে কুরআনের দোয়া এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টায় কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রের পরিচালক ও স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ শাহিন আহমদ।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের কনস্টেবল হুমায়ুন রশিদ রাজু, ছওতুল হেরা নূরানীয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাক, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম চৌধুরী, কিরাত প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক মাওলানা লাবীব হুমায়দী, হাফেজ কারী উসমান বিন রফিক, হাফেজ কারী সুলতান আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং উত্তীর্ণ ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।  

অনুষ্ঠানে কুরআন খতম উপলক্ষে মুসলিম উম্মাহর কল্যাণ ও স্কুলের সকল শুভাকাঙ্খীর জন্য বিশেষ মোনাজাত করা হয়। 

প্রসঙ্গত, প্রতি বছরের ন্যায় এবারও পহেলা রমজান থেকে স্কুল কেন্দ্রে বিশুদ্ধ কুরআন প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শুরু হয়ে ২৫ রমজান মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছরও জামাতে আতফাল থেকে খামিস পর্যন্ত পাঠদান চালু ছিল।

Tag
আরও খবর