সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

কোম্পানীগঞ্জ বসুরহাটে ইনফিনিক্স শোরুমের শুভ উদ্বোধন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট জিরো পয়েন্টে আধুনিক প্রযুক্তি ও উন্নত গ্রাহকসেবার প্রতিশ্রুতি নিয়ে উদ্বোধন হলো ইনফিনিক্স শোরুম। জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বিশ্বখ্যাত মোবাইল ব্র্যান্ড ইনফিনিক্স-এর এই এক্সক্লুসিভ শোরুম।

বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে ফিতা কেটে ও কেক কেটে শোরুমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনফিনিক্স কুমিল্লা জোনের RSM রাসেল হোসেন অপু এবং ইনফিনিক্স মোবাইলের ডিস্ট্রিবিউটার জিয়া উদ্দিন রতন।

ইনফিনিক্স কুমিল্লা জোনের TSM সাজিদ বলেন,“এখন থেকে ইনফিনিক্স মোবাইল ফোনগুলি গ্রাহকরা সহজ কিস্তিতে ক্রয় করতে পারবেন। এটি গ্রাহকদের জন্য খুবই সুবিধাজনক, কারণ তারা কোনও বড় অঙ্কের অর্থ একসাথে খরচ না করে ফোনটি পেতে পারবেন।”

প্রোপ্রাইটর পিন্টু বিল্লাহ বলেন, “আমরা বসুরহাটের গ্রাহকদের বিশ্বমানের স্মার্টফোন ও সাশ্রয়ী দামে উন্নত গ্রাহকসেবা দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। ইনফিনিক্সের মোবাইল ফোনগুলো বিশ্বের এক অত্যাধুনিক ব্র্যান্ড, যা সাশ্রয়ী মূল্যে ভালো পারফরম্যান্স দিতে সক্ষম। আমাদের লক্ষ্য এখানে গ্রাহকদের বিশ্বমানের সেবা প্রদান করা এবং তারা যেন সহজে সর্বশেষ মডেল ও অফার পায়, সে জন্য আমরা সবসময় প্রস্তুত।”

একজন ক্রেতা বলেন“আমি অনেক দিন ধরে ইনফিনিক্স-এর নতুন মডেলগুলো দেখছিলাম, কিন্তু কাছাকাছি ভালো কোনো শোরুম পাচ্ছিলাম না। এখন বসুরহাটেই অফিসিয়াল শোরুম পেয়ে খুব ভালো লাগছে। এখানে সব নতুন মডেল পাওয়া যাবে এবং ওয়ারেন্টির নিশ্চয়তা থাকায় আরও ভালো মনে হচ্ছে।”

শোরুমের উদ্যোক্তারা জানান, বসুরহাটের মানুষের চাহিদা মাথায় রেখে তারা ইনফিনিক্স-এর সর্বশেষ মডেল, আনুষ্ঠানিক ওয়ারেন্টি এবং আকর্ষণীয় অফার নিয়ে এসেছেন। উদ্বোধনী উপলক্ষে বিশেষ ছাড় ও উপহার থাকায় ক্রেতাদের আগ্রহ আরও বেড়েছে।
আরও খবর