গোগাগাড়ীতে নানা আয়োজনে ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে গোদাগাড়ী বিএনপি।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গোদাগাড়ী কেন্দ্র শহিদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার (২৬ মার্চ) প্রথম প্রহরে ১২.০১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দিন।
পরে পর্যায়ক্রমে উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল ছাত্রদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।
পরে সূর্য দ্বয়ের সাথে সাথে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের তালে তালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় মহান স্বাধীনতার স্মৃতি চারণ করেন মেজর জেনারেল (অব:) মোঃ শরীফ উদ্দীন। এ সময় উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
১ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ৩২ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ৪২ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে
৬ দিন ১৬ ঘন্টা ৪১ মিনিট আগে
৬ দিন ১৬ ঘন্টা ৪৮ মিনিট আগে