সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলার নির্ঝর কনভেনশন হলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি ও বসুরহাট এস.এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে কুলসুম সাথী।


প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি মোহাম্মদ নাসিম ফারুকী ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম ভূঁইয়া।


অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের অধিকার, পেশাগত উন্নয়ন ও সমবায় সংগঠনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া, উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিক্ষক ওমর ফারুক এর সঞ্চালনায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষকদের কল্যাণ, শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং দেশের শান্তি কামনা করা হয়।


অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আরও খবর