চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের কল্যাণার্থে চেক ও হেলথ কার্ড বিতরণ

জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর শহীদ ও আহতদের কল্যাণার্থে ৯০ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক ও জুলাই যোদ্ধা স্বাস্থ্য কার্ড বিতরণ করেছে জেলা প্রশাসন ও জেলা পরিষদ ও স্বাস্থ্য বিভাগ। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আকতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সপার মুহম্মদ আবদুল ওয়াহাব, সিভিল সার্জন আল মামুন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি আহবায়ক হাসিবুল হক সানজিদ, জুলাই ও গণঅভ্যর্থনে নিহত বিশালের মা বুলবুলি খাতুন, আহত রাজু আহম্মেদ  প্রমুখ।

এসময় ছাত্র-জনতার অভ্যুত্থানে জয়পুরহাট জেলায় শহিদ ও আহত মোট ৯০টি পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আহতদের জুলাই যোদ্ধা স্বাস্থ্য কার্ড ৭৭ টি  বিতরণ করা হয়। নিহত ৪ জনের পরিবারকে ২ লাখ টাকা, আহত ৮৬ জনের মধ্যে এ ক্যাটাগরির ৪ জনের প্রত্যেককে  ৩০ হাজার টাকা, বি ক্যাটাগরির ২ জনের প্রত্যেককে  ২৫ হাজার টাকা ও সি ক্যাটাগরির ৮০ জনের প্রত্যেককে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৩৫ লাখ ৭০ হাজার টাকা ও পাঁচবিবির বাগজানা এলাকার আহত যোদ্ধা রতন চৌধুরীকে একটি ল্যাপটপ বিতরণ করা হয়।


আরও খবর