মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

“একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির সাথে আপোষ নাই” — এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, ১৯৭১ সালে এই দিনে সমগ্র জাতিকে বন্দুকের মুখে ফেলে তৎকালীন আওয়ামীলীগের নেতারা যখন ভারতে পালিয়ে গিয়েছিল তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের ও পরিবারের জীবনের তোয়াক্কা না করে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে নেতৃত্ব দেন।


ইদানীং অনেক রাজনৈতিক দল ৭১ এর নিজেদের অপকর্ম ঢাকতে স্বাধীনতার যুদ্ধকে আড়াল করতে চায়। স্পষ্ট ভাষায় বলতে চাই একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির সাথে কোনো আপোষ নাই। বুধবার বিকেলে সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ মাঠে ক্ষেতলাল পৌর বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। বিএনপির একমাত্র দল, জনগণের প্রতিটি অধিকার আদায়ে ও সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আগামীতে অচিরেই মানুষকে গণতন্ত্র উপহার দিয়ে তারপরে ঘরে ফিরবে বিএনপি। ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও নিরাপত্তার জন্য দোয়া করা হয়। ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ক্ষেতলাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠু, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন প্রমূখ।
আরও খবর