অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে এতিম ও হাফিজ ছাত্রদের সম্মানে ইফতার মাহফিল


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পূণ্যভূমি স্মৃতি পরিষদ’র উদ্যোগে দুই শতাধিক এতিম ও হাফিজদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ রিজিক রেস্টুরেন্টে পূণ্যভূমি স্মৃতি পরিষদের সভাপতি হাফিজ মাওলানা মো. আব্দুল কুদ্দুস নিজামী’র সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব সাংবাদিক আনোয়ার হোসেন জসিম’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য ও জাতীয় পল্লী উন্নয়ন ফেডারেশন'র সিলেট বিভাগীয় পরিচালক মো. ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি আ.ফ.ম আব্দুল হাই ডন, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজল মাহমুদ, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম, দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নূরুল ইসলাম, উপজেলা আল ইসলাহ্ সাধারণ সম্পাদক কাজী মওলানা মো. নাছির উদ্দিন, পৌর আল ইসলাহ সাধারন সম্পাদক এবিএম শামসুদ্দোহা খান আবু বরক, আসদ্দর আলী রোড জামে মসজিদের খতিব সৈয়দ একেএম মঈন উদ্দিন আল ফারুকী, সখিনা সিএনজি রি-ফুয়েলিং ও ফিলিং স্টেশন এবং হাট বাজার’র স্বত্বাধিকারী শের আলী হেলাল চৌধুুরী, বর্মছড়া সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জহির আলী, সাপ্তাহিক পূবদিক পত্রিকার সহকারি সম্পাদক সালা উদ্দিন ইবনে শিহাব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কাউসার ইকবাল, দৈনিক দিনকালের শ্রীমঙ্গল প্রতিনিধি মো. রুবেল আহমদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলাকাগজ প্রতিনিধি এহসান বিন মুজাহির, সাপ্তাহিক শ্রীমঙ্গলের চিঠি’র নির্বাহী সম্পাদক হাফিজ মিছবাহ্ উদ্দিন যোবায়ের, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীমঙ্গল উপজেলা সভাপতি নিলয়, জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল পৌর শাখার সাবেক সহসভাপতি মো. সাইফুল ইসলাম বুলবুল, ছাত্র মজলিস উপজেলা সভাপতি নাইম আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মো. সাদিকুল ইসলাম সাদিক, তালামীযে ইসলামী উপজেলা সাধারণ সম্পাদক শায়েল আহমদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মৌলভীবাজার জেলার প্রশিক্ষণ সম্পাদক মোঃ মোজাহিদুল ইসলাম, সিন্দুরখান ইউপি সদস্য শাহজাহান আহমদ, যুবদল নেতা সেলিম মাহমুদ, মেহেদী হাসান, ইমরান আহমেদ, মকবুল হোসেন’সহ প্রমূখ।

উক্ত ইফতার মাহফিলে সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক’সহ নানান শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ১৫ মিনিট আগে