শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

জামালপুর আদালত চত্বরে মামলার বাদীর ওপর হামলা চালিয়েছে আসামিরা



জামালপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে মামলার বাদীর ওপর হামলা করেছে আসামিরা। বাদীর আইনজীবী বিষয়টি অবগত করলে, সংশ্লিষ্ট বিচারক আইনগত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এনিয়ে প্রেসক্লাব জামালপুরের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মামলার বাদী সবুজ মিয়া। তিনি বকশীগঞ্জ উপজেলার নীলাখিয়া উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ সরকারের ছেলে।


আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ওই ঘটনাটি ঘটে। 


অভিযোগ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী জানকিপুর মন্ডলপাড়া গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে ফরহাদ হোসেন, চাঁন মিয়া এবং লিয়াকত আলীর ছেলে কবির মিয়ার সঙ্গে সবুজ মিয়ার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এনিয়ে গত ২৫ ফেব্রুয়ারি ১৭ জনের নামোল্লেখে জামালপুরের বকশীগঞ্জ সিআর আমলি আদালতে সবুজ মিয়া একটি মামলা করেন। মামলা নম্বর ১৩৬ (১) ২০২৫। মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানার ওসিকে এফআইআরের আদেশ দেন। পরবর্তীতে বকশীগঞ্জ থানার ওসি মামলাটি এফআইআর করেন। যার জিআর নম্বর ৬৪(২)২০২৫।


আজ ওই মামলার আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালত আগামী ধার্য তারিখ পর্যন্ত অস্থায়ী জামিন মঞ্জুর করেন। আসামিরা আদালত থেকে জামিনপ্রাপ্ত হয়ে জেলা আইনজীবী সমিতির বার ভবনের সামনে অতর্কিতভাবে সন্ত্রাসী কায়দায় মামলার বাদী সবুজ মিয়ার ওপর হামলা করে। আসামিরা সবুজ মিয়াকে কিল ঘুষি, লাথি মেরে তাঁর পড়নের শার্টের কাপড় টেনে হেচড়ে ছিড়ে ফেলে। আসামিদের তাণ্ডবে দৌঁড়ে প্রাণে রক্ষা পান সবুজ মিয়া। 



ভুক্তভোগী মামলার বাদী সবুজ মিয়া বলেন, 'বার ভবনের সামনে হওয়ায় আসামিদের অতর্কিত হামলাটি বার ভবনের সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে। পরবর্তীতে আমার আইনজীবী মুজাহিদুল ইসলাম মাসুম সাহেবকে হামলার বিষয়ে জানালে, তিনি আমাকে নিয়ে আদালতে হাজির হয়ে সংশ্লিষ্ট বিচারককে ঘটনাটি অবগত করেছেন। 



মামলার বাদী পক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম মাসুম বলেন, 'আদালত চত্বরে মামলার বাদীর ওপর আসামিরা হামলা করেছে। পরে বিষয়টি আমরা সংশ্লিষ্ট বিচারককে অবগত করেছি। বিচারক  প্রতিকারের আশ্বাস দিয়েছেন। আমরা আইনগত পদক্ষেপ নেব।'


অভিযুক্ত ফরহাদ হোসেন, চাঁন মিয়া এবং লিয়াকত আলী বলেন, 'আমরা মামলার বাদীর ওপর হামলা করিনি। তবে আমাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করায় আদালত চত্বরে মামলার বাদী সবুজ মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। এটা বড় কোনো বিষয় নয়।'


Tag
আরও খবর