সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আবুল কাশেম মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত নগদ অর্থ বিতরণ


আবুল কাশেম মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :


সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোহাম্মদ আশরাফুজামান বলেছেন, বিশ্বনাথের প্রবাসীরা সব সময় দু:স্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করে থাকেন। সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে প্রবাসীদের সহায়তা অব্যাহত থাকায় এ অঞ্চলের মানুষ আজ উপকার ও উপকৃত হচ্ছেন। তিনি সব সময় সাহায্য সহায়তার হাত প্রসারিত রাখতে প্রবাসীদের প্রতি আহবান জানান। মঙ্গলবার (২৫ মার্চ) সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাসনাজি গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন মামুনের বাড়ীতে হাজী আবুল কাশেম মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ট্রাস্টের ট্রাস্টি হাজী আব্দুল মানিকের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্না’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, যুক্তরাস্ট্র প্রবাসী, সমাজসেবী সাইদুর রহমান পলাশ।
আলোচনা সভা শেষে এলাকার শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে ট্রাস্টের পক্ষ থেকে থেকে নগদ অর্থ বিতরণ করা হয়।

এদিকে ট্রাস্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মুফতি আবু বক্কর।

Tag
আরও খবর