জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

লালপুরে অসহায় পরিবারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছে যুবদল

লালপুরে অসহায় পরিবারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছে যুবদল আবু তালেব,লালপুর (নাটোর) প্রতিনিধি: 'আমার স্বামীর দুইডি পা নাই, দুই মিয়াও বিধবা। নাতিপুতি ল্যিয়া ছাপড়ি ঘরেই কোন রকম বাইচি আছি। আর কয়দিন পর রোজার ঈদ, আমারে তো আর ঈদ নাই। টেকা নাই এজন্য কিচু কিনাও হয়ছিল না। পরে বিকালে বিএনপি সালপাল আইছিল বাড়িত। শাড়ি, চিনি, সেমাই দিয়া গিছে।' কথাগুলো বলছিল নাটোরের লালপুর উপজেলার উত্তর লালপুর গ্রামের ষাটোর্ধ বৃদ্ধা এজেরা বেগম।আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এমন শতাধিক গরীব ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী উপহার পৌঁছে দিচ্ছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে উপজেলার উত্তর ও দক্ষিণ লালপুর গ্রামে লালপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এসব ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এবিষয়ে লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সজিব হোসেন বলেন, ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করতেই এমন আয়োজন করা হয়েছে। নিদিষ্ট স্থানে অসহায় গরিব মানুষকে ডেকে এসব তুলে দেওয়া যেত, তবে এতে রোজার মধ্যে তাদের অনেক কষ্ট হতো। আবার অনেকেই লাইনে দাঁড়াতে লজ্জা পেত। এসব বিবেচনায় বিএনপি মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল ও উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব হারুনর রশিদ পাপ্পুর নির্দেশনায় আমরা নিজ উদ্যোগে এসব মানুষের কষ্ট লাঘবে তাদের বাড়িতে ঈদ উপহার পৌঁছে দিয়েছি।
Tag
আরও খবর