হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

জয়পুরহাটে জাতীয় নাগরিক পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি :

ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, শহীদ ও আহত পরিবারবর্গ ,ছাত্র -শ্রমিক, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে জয়পুরহাট জাতীয় নাগরিক পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৪ টায় স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় জেলা সংগঠক ওমর আলী বাবুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের যুগ্ন মুখ্য সংগঠক আসাদুল্লাহ আল গালিব।

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা রাশেদুল ইসলামের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জুলাই আগস্টে শহীদ  বিশালের সম্মানিত পিতা মজিদুল সরকার।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আব্দুল ওহাব, জাতীয়তাবাদী দল বিএনপি'র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এইচএম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান ও যুগ্ম আহবায়ক এমএ ওয়াহাব, জেলা জামাতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, আইডিইবির সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল বাতেন।
আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক ফিরোজ আলমগীর, আশরাফুল ইসলাম, গোলাম কবির ও সাহানাজ পারভীনসহ অনান্য নেতৃবৃন্দ। উক্ত ইফতার মাহফিলে জয়পুরহাটের বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত নাগরিকসহ প্রায় ৮ শ জনের মত উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর