মৌলভীবাজার শ্রীমঙ্গলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার ২শ সুবিধাবঞ্চিত গরিব-দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক উপহার বিতরণ করেছে শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদ।
আজ মঙ্গলবার সকালে ভানুগাছ রোডের জেলা পরিষদ অডিটোরিয়াম এ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।
সংগঠনের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোহিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী সাজন মিয়া এবং শ্রীমঙ্গল নাগরিক পরিষদের সিনিয়র সহসভাপতি মোসাব্বির আল মাসুদ।
৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭ ঘন্টা ৫৬ মিনিট আগে
৮ ঘন্টা ৩ মিনিট আগে
৮ ঘন্টা ৩০ মিনিট আগে
৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
৯ ঘন্টা ২২ মিনিট আগে
৯ ঘন্টা ৪৭ মিনিট আগে