বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

বিএনপির ১০ দফায় নতুন কিছু নেই : ওবায়দুল কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-12-2022 01:29:29 pm

◾বাসস 


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ১০ দফা দাবির মধ্যে নতুন কিছু নেই; সব পুরানো কথা। এরপরও খতিয়ে দেখা হচ্ছে; মেনে নেওয়ার মতো কোন দাবি আছে কিনা। 

আজ সোমবার সকালে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। রাজধানীর সরকারি বাসভবন থেকে ওবায়দুল কাদের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১০ ডিসেম্বর সব অচল করে দেওয়ার ছক একে বিএনপি এখন নিজেরাই অচল। বিএনপির সংসদ সদস্যরাও চলে গেলেন, এভাবে বয়কট করা বড় ভুল, অচিরেই বুঝতে পারবেন।

চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন। এই সংগঠনের ভিতরেই কেবল গণতন্ত্র আছে। বাকি কোন সংগঠনে গণতন্ত্র নেই। ১৫টি বছর পার হয়ে গেল, তারেক জিয়া আবার ফিরবে কবে? 

তিনি বলেন, সমস্ত অপশক্তির বিরুদ্ধে খেলা হবে। সামনে আন্দোলন-সংগ্রাম মোকাবিলা করে জাতির পিতার সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।  

ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে সকাল সাড়ে দশটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন উড্ডোয়ন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। 

এছাড়াও সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল আলম মিলন এমপি, পারভীন জামান কল্পনা ও গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুর ইসলাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। 

আরও খবর


6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২১ দিন ৪ ঘন্টা ৩ মিনিট আগে