শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় পীরগাছায় হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ!! সুবিধাভোগীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারের নিজের নামে নামকরণ করা কলেজে সংবর্ধিত হলেন এমপি সুলতান মাহমুদ বাবু টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দি ৫০ হাজার মানুষ লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার শিক্ষিকা দীপা রানী দাসের মৃত্যুতে সহকর্মীর আবেগঘন ফেসবুক পোস্ট; রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি মৃত্যুর পর 'জানাজায়' সদলীয় নেতাদের অংশ না নেওয়ার আহ্বান পদবঞ্চিত বিএনপি নেতার ! ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত

দেশকে গিলে খেয়েছে শেখ পরিবার আর নোয়াখালীকে কাদের পরিবার- বিএনপি নেতা ফখরুল ইসলাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ¦ ফখরুল ইসলাম বলেছেন,পুরো দেশকে গিলে খেয়েছে শেখ পরিবার, আর নোয়াখালীকে গিলে খেয়েছে ওবায়দুল কাদের ও তার ভাই কাদের মির্জা পরিবার। ২০৪১ সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা অবৈধ ভাবে আঁকডে থাকার লক্ষ্যে বাংলাদেশকে কারাগার এবং মৃত্যুপুরীতে পরিণত করেছিল।

শনিবার সন্ধ্যার পূর্বে উপজেলার চরপার্বতী ইউনিয়নের সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয় মাঠে চরপার্বতী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি ও দলের মরহুম নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা রাষ্ট্রযন্ত্র ও রাষ্ট্রীয় বাহিনী গুলোকে ব্যবহার করে গণহত্যা চালিয়েছিল, তাদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা সম্ভব নয়। এরপরেও যারা এদের পুনর্বাসনে চেষ্টা করবে তারা পুরো জাতির শত্রুতে পরিণত হবেন।

জেলা মহিলা দলের সভানেত্রী ভিপি শাহানাজ পারভীন বলেন, দলের দুঃসময়ে শুধু কোম্পানীগঞ্জ কবিরহাট নয়, নোয়াখালী জেলা ও চট্রগ্রাম বিভাগে সকল দলীয় কর্মসূচি বাস্তবায়নে, মামলা হামলার শিকার নেতাকর্মীদের সাহস শক্তি যোগাতে সব ধরনের সহায়তা করেছিলেন আমাদের নেতা ফখরুল ইসলাম।৫ আগষ্টের পর জনসম্পৃক্ততাহীন নতুন নতুন নেতাদের  আবির্ভাব দেখা যাচ্ছে।অতিতে দলের দুঃসময়ে এদের দেখা যায়নি। 

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একরামুল হক মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা মহিলা দলের উপদেষ্টা জোসনারা বেগম, সভানেত্রী ভিপি শাহানাজ পারভীন, লেখক ও কলামিষ্ট লন্ডন প্রবাসী শাহ আলম, চর পার্বতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক কাউসার আলম বাইতুল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুনুর রশীদ ভুঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু,গোলাম হায়দার শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক মহিন উদ্দিন ছোটন,বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন ফাহাদ, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাছের মেম্বার,জসিম মেম্বার, বিএনপি নেতা রহমত উল্যাহ রাজু, বসুরহাট পৌরসভা বিএনপি সদস্য জসিম উদ্দিন আলমগীর, চর পার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাইন উদ্দিন, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক নুর নবী আহমেদ, চরফকিরা ইউনিয়ন যুবদল নেতা শিহাব উদ্দিন  রিপন, মহিলা নেত্রী কামরুন নাহার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীর, চরপার্বতী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশ্রাফুল মাওলাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও খবর





deshchitro-6a4fb44d0c04d-090726084637.webp
বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা

১ দিন ১৯ ঘন্টা ৩১ মিনিট আগে