অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

গণহত্যাকারী আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে শ্রীমঙ্গলে মশাল মিছিল

গণহত্যার দায়ে আওয়ামীলীগ নিষিদ্ধ করতে হবে, প্রয়োজনে ছাত্র-জনতা ফের রক্ত দিবে


রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবং পুনর্বাসনের ষড়যন্ত্রের বিরুদ্ধে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শনিবার রাত সাড়ে ১০টায় সর্বদলীয় ছাত্রজনতা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যৌথ উদ্যোগে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি শহরের কলেজ রোড থেকে শুরু করে চৌমুহনা হয়ে হবিগঞ্জ রোড, মৌলভীবাজার রোড এবং স্টেশন রোড প্রদক্ষিণ করে পুনরায় চৌমুহনায় এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীমঙ্গল উপজেলা সভাপতি নিলয় রশীদ এর সভাপতিত্বে ও প্রতিনিধি নাইম আহমদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মোঃ সাদিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলা সদস্য মাহমুদুল হাসান নাঈম,  বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মৌলভীবাজার জেলার প্রশিক্ষণ সম্পাদক মোঃ মোজাহিদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীমঙ্গল উপজেলা কমিটির সদস্য আলী হায়দার, আরিফ বকস, ইমরান আহমেদ, মকবুল হোসেন, আল আমিন, ইমাদ হোসেন প্রমুখ।

মিছিলে স্লোগান শোনা যায় ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ফাঁসি চাই ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ কর, করতে হবে, করতে হবে’ ‘ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত’, ‘হাসনাত আবদুল্লাহর কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র গণঅভুত্থানের প্রায় ৮ মাস হলো এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। কিন্তু কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাহলে বলবো, চূড়ান্ত মুক্তির পথ মৃত্যু। প্রয়োজন হলে আরও আবু সাঈদ শহীদ হবে, তবু আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। রিফাইন্ড আওয়ামী লীগ বা যে নামে বা মোড়কেই হোক, এ দেশে আর রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ। প্রয়োজনে ছাত্র-জনতা ফের রাস্তায় নামবে, রক্ত দিবে, এরপরও আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না। গণহত্যার অপরাধে দ্রুত সময়ের মধ্যে আওয়ামীলীগ নিষিদ্ধ করতে হবে।

আরও খবর