কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-03-2025 11:07:27 pm

আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে ওঠে ১/১১ কারণে। বাংলাদেশের নতুন করে আর কখনো এক এগারো হতে দেওয়া হবে না। এই মাটিতে জুলাই হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার হতে হবে।”



শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর বকশিবাজারে কারা কনভেনশন সেন্টারে লালবাগ থানা এনসিপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।


নতুন দলের বিষয় তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, “গণ-অভ্যুত্থানের ফসল হিসেবে এই নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে। জনগণ রাষ্ট্রের মালিক, তাদের রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে।”



আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, “আওয়ামী লীগের সময় প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। আবার সেই প্রশাসনকেই জনগণের ওপর ব্যবহার করেছে তারা। সামরিক কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।”


নাহিদ ইসলাম আরও বলেন, “রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান করছি।”

আরও খবর




deshchitro-6a9d8c82a7b24-060926095338.webp
১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো

১ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে


deshchitro-6a9d8a3c7dd9a-060926094356.webp
১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো

১ দিন ১১ ঘন্টা ৩৩ মিনিট আগে