বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

উপকূলীয় শ্যামনগরে পানির অধিকার নিশ্চিতকরণে বিশ্ব পানি দিবস পালিত

 শ্যামনগরে পানির অধিকার নিশ্চিতকরণে বিশ্ব পানি দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ "হিমবাহ গলছে, বিপদ বাড়ছে, পানি সবার অধিকার, রক্ষা করবো বারবার" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগরে পানির অধিকার নিশ্চিতকরণে করণীয় শীর্ষক জনমতামত সৃষ্টিতে বিশ্ব পানি দিবস পালিত হয়।   

‍‍  ‌পানি পন্য নয় –অধিকার। অতিরিক্ত পানি অপচয় রোধ করা, বৃষ্টির পানি সংরক্ষণ করা এবং দূষণ কমানো, স্থানীয় প্রাকৃতিক জলাশয় খাল, দীঘি, পুকুর উন্মুক্ত রাখা এবং পুন সংস্কার করে সংরক্ষণ করা, টেকসই ভবিষ্যতের জন্য পানির সঠিক ব্যবস্থাপনা সহ অন্যান্য দাবী নিয়ে শনিবার(২২ মার্চ ) বেলা ১২টায় উপজেলার পানিয় জলের সংকট এলাকা কুলতলিতে যুব স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি, সবুজ সংহতি ও গ্রামবাসীর আয়োজনে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলের পানির অধিকার নিশ্চিতকরণে করণীয় শীর্ষক জনমতামত অনুষ্ঠিত হয়।

বারসিকের সহায়তায় জনমতামত  অনুষ্ঠানে বক্তারা বলেন সুপেয় পানির সংকট একটি গুরুত্বপূর্ণ সমস্যা। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানির সহজপ্রাপ্যতা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ।জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি ও অব্যবস্থাপনার কারণে বিশুদ্ধ পানির সংকট দিন দিন তীব্র হচ্ছে। সরকারী ও বেসরকারি সংস্থাগুলো পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করার কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলতলী কৃষক সংগঠনের সভাপতি সুজিত সরদার।  বারসিক কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভা, র‌্যালি এবং সচেতনতামূলক এ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, সবুজ সংহতি'র সদস্য সরমা রানী, সুজাতা রানী, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম মুন্সিগঞ্জ ইউনিটের সভাপতি গৌতম মন্ডল প্রমুখ। দিবসটি উপলক্ষে অন্যান্য সংগঠনও বিভিন্ন কর্মসূচি পালন করে।  

ছবি- শ্যামনগর বিশ্ব পানি দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি ।  




Tag
আরও খবর