‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

গাজায় গণহত্যা ও মুসলিম নিপীড়নের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও মুসলিম নিপীড়নের প্রতিবাদে শনিবার (২২ মার্চ) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আঞ্জুমানে ছালেকীন বাংলাদেশ এবং সর্বস্তরের শ্রীমঙ্গলবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তব্য দেন, আঞ্জুমানে ছালেকীন বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও সিরাজনগর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মুফতি শেখ শিব্বির আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব প্রীতম দাশ প্রমুখ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নেতা মোঃ মোজাহিদুল ইসলাম, সিরাজনগর মাদরাসার শিক্ষক মো. ওয়াজেদ আলী, মাওলানা জাবের আল হুসাইনী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীমঙ্গলের সংগঠক নিলয় রশীদ, সদস্য আরিফ হোসেন, শ্রীমঙ্গল বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুমেল খান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শান্তিচুক্তি লঙ্ঘন করে ইসরাইলি সন্ত্রাসীরা রমজান মাসেও ফিলিস্তিনে ইতিহাসের নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে। নির্বিচারে নির্মমভাবে অসহায় শিশু, নারী-পুরুষমুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। শিশু, বৃদ্ধ, বণিতা ফিলিস্তিনে  কেউই নিরাপদ নয়। আমরা জাতিসংঘ, বিশ্বের মানবতাকামী সংগঠনের প্রতি আহবান জানাই, অচিরেই ইসরায়েলকে বয়কট করুন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের যৌক্তিক দাবি মেনে নিন। অন্যথায় বিশ্ব মুসলিম সম্প্রদায় বসে থাকবে না। পাশাপাশি ইসরায়েলের সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কটের দাবি জানান তারা।


Tag
আরও খবর