চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক।

বরিশাল প্রেসক্লাবে ‘স্বজন সদস্যদের স্মরণে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বরিশাল প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে ‘স্বজন স্মরণ’ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বরিশাল প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।এতে অংশ নেন প্রয়াত সাংবাদিক বা সদস্যদের স্বজনরা। অনুষ্ঠানে প্রয়াত সদস্য-সহকর্মীদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাংবাদিক এবং প্রয়াতদের স্বজনরা।এর বিকেল ৪টায় ক্লাবের তৃতীয় তলার হলরুমে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে ‘স্বজন স্মরণ’ অনুষ্ঠান শুরু হয়। সভাটি সঞ্চালনা করেন ‘স্বজন স্মরণ’ উদ্যাপন উপ-পরিষদের আহবায়ক হুমায়ুন কবির।অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবায়দুল হক চাঁন। এছাড়াও স্বজনদের মধ্যে বক্তব্য রাখেন নজরুল ইসলাম। তাছাড়া অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মুয়ায্যম হোসাইন হেলাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চুন্নু, সিনিয়র সদস্য নূরুল আলম ফরিদ, নাসিমুল আলম, কাজী মকবুল হোসেন, সাবেক সভাপতি কাজী আল মামুন, ক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, স্মরণিকা প্রস্তুতি কমিটির আহবায়ক দেবাশীষ চক্রবর্তী, সদস্য সচিব এম মোফাজ্জেল, ক্লাব সদস্য শাহে আলম প্রমুখ। বক্তারা প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের বিভিন্ন স্মৃতি তুলে আলোচনা করেন। তারা বলেন, আমরা যাঁদের হারিয়েছি তাদের স্বজনদের শান্তনা দেওয়ার ভাষা আমাদের নেই। তবে আমরা বলতি পারি, বিগত দিনেও আমরা প্রয়াত সদস্যদের স্বজনদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও প্রেসক্লাব আপনাদের পাশে থাকবে। এসময় বরিশাল প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন নেতৃবৃন্দ। পরে প্রয়াত স্বজনদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এর আগে প্রেসক্লাব প্রায়ত সদস্যদের নিয়ে প্রতি বছরের ন্যায় একটি স্মরণিকা প্রকাশ করা হয়। এসময় প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও খবর