‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে পৌর স্যানিটেশন অবস্থা পরিদর্শন ওয়াশ এর ওপর অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ কর্মশালা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশনের উন্নয়ন-ওয়াশ’র উপর অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ ও কর্মশালা বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটরিয়ামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএ হামিদ এর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সচিব মো. মাহবুবুল আলম পাটোয়ারী।

দিনব্যাপী কর্মশালায় প্রকল্প বিষয়ক বিস্তারিত মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ম্যাক বাংলাদেশের প্রধান সমন্বকারী মো. আরমান খান।

পরে কর্মশালায় অংশগ্রহণকারীরা চারটি দলে বিভক্ত হয়ে তাদের পরিকল্পনা, বক্তব্য ও সুপারিশ তুলে ধরেন।

কর্মশালার আগে ৩০ জন অংশগ্রহণকারী ৩টি দলে বিভক্ত হয়ে  শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভার ময়লার ভাগাড়, গণ-শৌচাগার, হরিজন সম্প্রদায়ের বাসস্থান, শহরের বিভিন্ন ছড়া-গাং এবং ড্রেন, পরিদর্শন পরিদর্শন করেন।  এসময় স্বাস্থ্য কমপ্লেক্সে, কালিঘাট রোডের জোড়া পুলসহ বিভিন্ন ছড়া, ড্রেনে ময়লা ও আবর্জনার স্তুপ দেখতে পান। পরে পরিদর্শনকারী টিম সদস্যরা পৌরসভার অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশনের উন্নয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্মশালায় তারা বক্তব্য উপস্থাপন করেন।

কর্মশালায় বক্তারা শ্রীমঙ্গল শহরকে স্বাস্থ্যসম্মত-বসবাসযোগ্য গড়ে তুলতে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন ব্যবস্থায় সম্মিলিতভাকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

প্রশিক্ষণও পরিদর্শনে পৌরসভা, নারী ফোরাম, যুব সংগঠন, ওয়াশ মনিটরিং টিম, গণমাধ্যম, এনজিও,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগরা উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর