সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

সিরাজপুরে ওলামাদের সম্মানে জামায়াতে ইসলামী ওলামা বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে ওলামাদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগ আয়োজিত এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিরাজপুর জামেয়া ইসলামিয়া এমদাদিয়া মাদ্রাসার হলরুমে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস সাহেদের সঞ্চালনায় এবং উলামা বিভাগ সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে উলামা-মাশায়েখ ও ইসলামপ্রিয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন। তিনি বলেন, “উলামায়ে কেরাম ইসলামী সমাজ গঠনের মূল স্তম্ভ। ইসলাম, ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠার সংগ্রামে তাঁদের ভূমিকা অপরিসীম।”

অনুষ্ঠানে দারসূল কোরআন পেশ করেন কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ জনাব হাফেজ মাহবুবুর রহমান ওসমানী এবং উপজেলা ওলামা সভাপতি ও বামনি আছিরিয়া ফাযিল মাদ্রাসার আরবি বিভাগের অধ্যাপক মাওলানা মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সিরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির জনাব আবুল হাশেম, সেক্রেটারি ইকবাল হোসেন, যুব সভাপতি গোফরান উদ্দিন, ইসলামি আন্দোলন বাংলাদেশের উপজেলা যুব আন্দোলন সভাপতি মাওলানা আব্দুল লতিফ, সিরাজপুর ইউনিয়ন ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা ছফি উল্যাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিস, কোম্পানীগঞ্জের সহ-সেক্রেটারি মাওলানা ইউসুপ ওবায়দি।

বক্তারা বলেন, “ইসলামি সমাজ প্রতিষ্ঠায় উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনে ওলামাদের ভূমিকা অগ্রগণ্য। সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে ইসলামের বিজয় সুনিশ্চিত করা সম্ভব।”

অনুষ্ঠানের শেষ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

আরও খবর