জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে যাকাতের "গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক" সেমিনার-মতবিনিময় সভা অনুষ্ঠিত


মাগুরায় ২০২৪-২০২৫ অর্থ বছরে ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় সরকারি যাকাত ফান্ডে যাকাত আদায়ের লক্ষ্যে যাকাতের "গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক" সেমিনার-মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  


এ উপলক্ষে বুধবার (১৯ মার্চ) সকালে শ্রীপুর ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজলা যাকাত বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।  


অনুষ্ঠানে শ্রীপুর ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপার ভাইজার তাসনিম ফেরদৌসি মিমের সভাপতিত্বে ও সাংবাদিক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, শ্রীপুর উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আখতারুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক জিয়াউর রহমান, পবিত্র কোরান তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আবু সাঈদ।  


যাকাতের অর্থ সংগ্রহের বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরে মুক্ত মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা বলেন, যারা যাকাতের অর্থ সংগ্রহ করি তাদের কোনো পরিচয়পত্র না থাকায় সমাজে আমাদের কে আইডিন্টিফাই করতে অনাগ্র দেখায় দাতাগণ। এছাড়াও যাকাত যেহেতু নিজ এলাকায় যার যার আত্মীয় স্বজনের মধ্যে ভাগ করে দেওয়া হয় সেক্ষেত্রে সরকারি ফান্ডের যাকাতের অর্থ নিজ এলাকায় উপযুক্ত ব্যক্তিরা না পাওয়ায় অনাগ্রহী হয় তারা। এছাড়াও যাকাতের অর্থ বিতরণের অস্বচ্ছতার চিত্র ও তুলে দেন বক্তারা। 


উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী বলেন, যাকাতের অর্থ সংগ্রহকারীদের মতামত ও পরামর্শ অনুযায়ী যথাযথ সহযোগিতা করা হবে। এবং পাশাপাশি আমাদের ইমাম ও মুয়াজ্জিন ভাইয়েরা যারা রয়েছেন তাদেরকে বয়ানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আমাদের মেসেজ পৌঁছে দেওয়ার অনুরোধ। আমি আশা করবো এবারে যাকাতের টাকা সংগ্রহে আমরা জেলায় প্রথম স্থান অধিকার করবো।



Tag
আরও খবর