চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণ ও যুবদের ক্ষমতায়নে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও বিশেষ সভা অনুষ্ঠিত। লাখাইয়ে পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত। ‎কুতুবদিয়ায় পুকুরে ডুবে ৭ বছর বয়সী শিশুর মৃত্যু কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস মিনিট্রাক সংঘর্ষ জয়পুরহাটে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম নামের এক এনজিও কর্মীর মৃত্যু রায়পুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ স্থানীয়দের লালপুরের ৩নং চংধুপইল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি

পঞ্চগড়ে এতিমখানায় শিশুকে বলাৎকার, মাদ্রাসার শিক্ষক আটক।


পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে রেজওয়ান পারভেজ (২২) নামে এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। ১৭ই মার্চ সোমবার গভীর রাতে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাকে আটক করে দেবীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।

জানা যায়, শিক্ষক রেজওয়ানকে গ্রেফতারের পর ১৮ই মার্চ মঙ্গলবার সকালে দেবীগঞ্জ থানায় মামলা হলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে গত ১৬ই মার্চ রোববার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা মোশাররফ নগর এলাকার আল জামিয়াতুল ইসলামিয়া মার্কাজুল উলূম মাদরাসা লিল্লাহ বোডিং ও এতিমখানায় এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, অভিযুক্ত মাদ্রাসার আবাসিক শিক্ষক রেজওয়ান পারভেজের বাড়ি জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সর্দারপাড়া এলাকায়।

মামলার এজাহারে পাওয়া যায়, গত ১৬ই মার্চ রোববার গভীর রাতে ঐ শিক্ষার্থী তার আবাসিক মাদ্রাসায় ঘুমিয়ে ছিল। একপর্যায়ে মাদ্রাসার আবাসিক শিক্ষক রেজওয়ান পারভেজ তাকে জরুরী প্রয়োজনে নিজ কক্ষে ডেকে নিয়ে যায়। এর পর হুঁমকি ও ভয়ভীতি দেখিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক বলাৎকার করে। এর পর ওই শিক্ষক শিক্ষার্থীকে কোরআন শরীফের উপর হাত দিয়ে কাউকে কিছু না জানাতে শপথ করায়।

১৭ই মার্চ সোমবার রাতে মাদ্রাসার মসজিদের তারাবির নামাজ শেষে এক প্রতিবেশীকে দেখতে পেয়ে ঐ শিক্ষার্থী সব ঘটনা খুলে বলে। পরে তার বাবাকে জানানোর পাশাপাশি ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে উঠে। পরে ঐ শিক্ষার্থীর বাবা মাদ্রাসায় উপস্থিত হলে স্থানীয়রা দেবীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে রাতেই থানায় নেয়া হয়। বলাৎকারের অভিযোগে মঙ্গলবার সকালে ঐ ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পর অভিযুক্ত আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বলাৎকারের শিকার মাদ্রাসা শিক্ষার্থীর মেডিকেল পরীক্ষার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। একই সাথে সকল আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।

আরও খবর


deshchitro-6a11b98e9dc4a-230526082830.webp
ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার

১৩ ঘন্টা ৫ মিনিট আগে