রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

বদর দিবস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা আনজুমানে তালামীযের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বদর বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দেয়


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহাসিক বদর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখা।

মঙ্গলবার (১৭ মার্চ) হবিগঞ্জ রোডস্থ শ্রীমঙ্গল আনওয়ারুল উলূম ফাদ্বিল মাদরাসায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা  তালামীযের সভাপতি মোঃ নাজমুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা তালামীযের সেক্রেটারি শায়েল আহমেদ।

সভায় বক্তব্য দেন, শ্রীমঙ্গল উপজেলা আল ইসলাহ এর সভাপতি মাওলানা মুজিবুর রহমান আল মাদানী, সাধারণ সম্পাদক মাওলানা নাছির উদ্দিন, পৌর আল ইসলাহ সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, এবিএম শামসুদ্দোহা খান, পূর্ব শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন, তালামিযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা সহ-সভাপতি আবুল কাশেম প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল আনওয়ারুল উলূম ফাদ্বিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুল লতিফ, সদ্যসাবেক অধ্যক্ষ মাওলানা মাহবুব আহমদ সালেহ, দৈনিক ইনকিলাবের শ্রীমঙ্গল প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল উপজেলা তালামিযের  সাবেক সভাপতি মোঃ রাকিবুল ইসলাম সালেহ, সাবেক সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রায়হান, শহর তালামীযের সভাপতি মোঃ রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ হৃদয় আলম,  আলিয়া মাদ্রাসা তালামীযের সভাপতি ফয়সাল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৭ রমজানের ঐতিহাসিক বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। বদর যুদ্ধ ছিল হক ও বাতিলের মধ্যে। বদর যুদ্ধের মাধ্যমে মুসলমানরা একটি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এ যুদ্ধের অন্যতম শিক্ষা হলো হক কখনো বাতিলের সাথে একত্রিত হতে পারে না। বদর বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দেয়। বিশ্বসভ্যতার মোড় ঘুরে যায় বদর থেকে। বদর প্রান্তর থেকে ইসলামের বিজয়ের ধারা সূচিত হয়। বদরের যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ তায়ালার পক্ষ থেকে গায়েবী সাহায্য একটি জ্বলন্ত প্রমাণ। প্রতিবছর ১৭ রমজান মুসলিম উম্মাহকে গৌরবময় বিজয়ের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। তাই বদর যুদ্ধের সুমহান শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রতিফলিত করতে হবে। 

আলোচসা সভা ও ইফতার মাহফিলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, আনজুমানে আল ইসলাহ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।


আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে