রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

উখিয়ায় চাচীর সাথে পরকিয়া প্রেমের জেরে প্রাণ দিতে হলো যুবককে!

কক্সবাজারের উখিয়ায় চাচীর সঙ্গে পরকীয়ার প্রেমের জেরে নুরুল ইসলাম (৩২) নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে।


গত শুক্রবার (১৪ মার্চ) উপজেলার রত্নাপালং ইউনিয়নের কালারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। তবে বিষয়টি লজ্জাজনক হওয়ায় ঘটনাটি এলাকাবাসির কাছে জানাজানি হওয়ার আগেই লাশ দাফন করা হয়েছে।


এলাকাবাসি ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল ইসলাম (৩২) ওই এলাকার ফরিদুল আলমের ছেলে। তিনি তারই আপন চাচী (শাহীনা) (ছদ্মনাম) সঙ্গে দীর্ঘদিন পরকীয়ায় প্রেমে জড়িয়ে পড়েছিলেন। ওইদিন মোবাইল ফোনে চাচির সাথে প্রেমালাপ-এর বিষয়টি তার চাচা দীল মোহাম্মদ জানতে পারেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে চাচা দিল মোহাম্মদ নুরুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার পরিবারের ওপর চাপ প্রয়োগসহ এ বিষয়টি নিয়ে চরম অপমানিত করেন। এতে একপর্যায়ে নুরুল ইসলাম মানসিকভাবে ভেঙে পড়েন এবং মানসম্মান ও চাচার ভয়ে লোকচক্ষুর অন্তরালে আত্মহত্যার পথ বেছে নেন বলে জানা গেছে।


পরবর্তীতে সেহরির সময় তাকে বাসায় খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের লোকজন বাইরে খুঁজতে বের হলে পার্শ্ববর্তী বাগানে গাছের সাথে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষনিক কোটবাজার অরিজিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে তড়িঘড়ি করে নিহত নুরুল ইসলামকে দাফন করা হয়।


এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্যের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি সম্পূর্ণ জানেন না দাবী করে বলেন, এলাকাবাসীর মারফতে তার আত্মহত্যার বিষয়টি শুনেছি। তার সাথে কেন এমন কিছু ঘটলো তা বিস্তারিত জানিনা।


এ বিষয়ে উখিয়া থানার ওসি মো. আরিফ বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


এদিকে, বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা বলছেন নুরুল ইসলাম এলাকায় খুবই অমায়িক হিসেবে পরিচিত ছিলো এবং তার বিরুদ্ধে কোনো দূর্নাম ছিলো না। কিন্তু তারই চাচীর সাথে পরকিয়ার জেরে কি সে আত্মহত্যা করেছে নাকি হত্যা করা হয়েছে সে রহস্য থেকে গেছে এবং তড়িঘড়ি করে দাফন করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এছাড়াও তার পরিবার সামাজিকভাবে দূর্বল হওয়ায় চাপ সৃষ্টি করে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে বলে জানা গেছে। তাই প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

Tag
আরও খবর